• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

পঞ্চগড়ে জামায়াত এমপি প্রার্থী সুফির বিরুদ্ধে বাদাম ব্যবসায়ীর অভিযোগ ভিত্তিহীন দাবি করলেন সফিউল্লাহ সুফি

লালন সরকার, দেবীগঞ্জ ( পঞ্চগড় )
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ের বোদা উপজেলার মারেয়া বামনহাট ইউনিয়নের পূর্ব মুসলিমপুর এলাকার বাসিন্দা আজিজুল হকের ছেলে মো. তৈয়েবুর রহমান পেশায় একজন বাদাম ব্যবসায়ী। সম্প্রতি লেনদেনসংক্রান্ত জটিলতার কারণে তিনি আর্থিক সংকটে পড়েছেন বলে জানান।

২৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডিতে প্রচারিত এক ভিডিওতে তৈয়েবুর রহমান অভিযোগ করেন, তিনি সাবেক বোদা উপজেলা চেয়ারম্যান ও পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. সফিউল আলম (শফিউল্লাহ সুফি)-এর কাছ থেকে এক লাখ টাকার পণ্য ক্রয় করেন। এর মধ্যে ৪০ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ৬০ হাজার টাকা পরিশোধের সময়সীমা পরে নির্ধারণ করা হয়।

অভিযোগে তৈয়েবুর রহমান দাবি করেন, সুফি তার কাছ থেকে এক লাখ টাকার একটি ফাঁকা চেক নেন এবং পরে সেটিতে পাঁচ লাখ টাকা লিখে তাঁর (তৈয়েবুরের) বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও অভিযোগ করেন। তবে তিনি ওই ঘটনার কোনো প্রমাণপত্র বা লিখিত চুক্তি প্রকাশ করেননি।

এ বিষয়ে ২৫ অক্টোবর নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় মো. সফিউল আলম (শফিউল্লাহ সুফি) অভিযোগ অস্বীকার করে বলেন, “তৈয়েবুর রহমান নামের এক ব্যক্তি আমার নামে যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর সঙ্গে আমার কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই। আমি এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” তিনি আরও জানান, “ভবিষ্যতে এ ধরনের মিথ্যা অপপ্রচার অব্যাহত থাকলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব।”

স্থানীয় সুশীল সমাজের একাধিক ব্যক্তি জানান, নির্বাচনী উত্তাপের সময় এমন ভিডিও প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।


More News Of This Category