• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খিদিরপাড়ায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা শেখ মহসিন ফুলবাড়ীতে বিপুল পরিমাণ গাঁজা ও এস্কাফসহ গ্রেপ্তার ৪, র‌্যাবের অভিযান নীলফামারীর সৈয়দপুরে পুকুরপাড় থেকে তাজা ধাতব গ্রেনেড উদ্ধার করল র‌্যাব  করতোয়ার পাড়ে থেমে গেল একটি কণ্ঠ: ওপারে ভালো থাকুন জগেশ দা গঙ্গাচড়ায় রি.কে.এস পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ২৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান ডিমলা খাদ্য গুদামে একের পর এক অনিয়মের অভিযোগ, দুই কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ বীরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে ওলামা দলের পাল্টাপুর ইউনিয়ন কমিটির ফুলেল শুভেচ্ছা বীরগঞ্জে জমকালো আয়োজনে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু নীলফামারীতে রেঞ্জ ডিআইজি: শৃঙ্খলা ও জনআস্থাই পুলিশের মূল শক্তি

পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রফিকুল ইসলাম রফিক। সিনিয়র রিপোর্টার, পঞ্চগড়
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড় সদর উপজেলায় একটি আখ ক্ষেত থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাতমেরা ইউনিয়নের সাড়ে ৯ মাইল এলাকায় জনৈক সুমেত আলীর আখ ক্ষেত থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে সুমেত আলীর ক্ষেতে আখ কাটার জন্য শ্রমিকরা ভেতরে প্রবেশ করেন। এসময় তারা ঝোপের মাঝে একটি মরদেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শুরু করে।

মরদেহটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় তাতে পচন ধরেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশের পাশাপাশি সিআইডির (সিআইডি) একটি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে এসে তদন্ত কার্যক্রম শুরু করেছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে প্রায় এক মাস আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহটি অর্ধগলিত হওয়ায় এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, সিআইডির বিশেষজ্ঞ দল প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও শনাক্তকরণ প্রক্রিয়া শেষ করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলাসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


এরকম আরও সংবাদ