• সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ

পঞ্চগড়ের বিজয় দিবস উপলক্ষে জামায়াতের বর্ণাঢ্য শোভাযাত্রা 

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার (পঞ্চগড়)
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

পঞ্চগড়ে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে জেলা শহরে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আয়োজনে শহরের আদালত এলাকা থেকে শুরু হওয়া শুভযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, পঞ্চগড় শহর আমীর জয়নাল আবেদীন, সদর উপজেলা আমীর শফিউল আলম। সমাবেশ সঞ্চালনা করেন শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দীন।

মাওলানা ইকবাল হোসাইন বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও আমরা জাতি হিসেবে প্রকৃত স্বাধীনতার সুফল আমরা পাইনি। যারা যখন ক্ষমতায় এসেছে, তারাই ক্ষমতার অপব্যবহার করেছে। আগামী দিনে আমরা সকলকে নিয়ে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই।


More News Of This Category