• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

দেবীগঞ্জে ১৯১১ বস্তা অবৈধ সার মজুদের অভিযোগে শিখামনি ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা

লালন সরকার ।। দেবীগঞ্জ, পঞ্চগড়
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৯নং দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট এলাকায় অবৈধভাবে সার মজুদ রাখার দায়ে মেসার্স শিখামনি ট্রেডার্স-এর স্বত্বাধিকারী মোঃ শহিদুল ইসলাম (বাবুল)-কে ২০০৬ সালের আইনে অপরাধ হিসেবে সার মজুদ রাখার জন্য ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের উপস্থিতিতে যৌথ বাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে। তালাবদ্ধ সার গোডাউন তল্লাশি করে DAP, MOP ও TSPসহ অন্যান্য সার মিলিয়ে মোট ২১৫১ বস্তা সার মজুদ অবস্থায় পাওয়া যায়। এর মধ্যে ২৪০ বস্তা সার বৈধভাবে আবাদের জন্য ছাড়া দেওয়া হয়। বাকি ১৯১১ বস্তা সার অবৈধভাবে মজুদ দেখানো হয়েছে।

 

অভিযানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাঈম মোর্শেদ, দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প ক্যাপ্টেন মোঃ সাকিব হাসান, দেবীগঞ্জ থানা পুলিশের টিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় প্রধান, স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীরা।

 

জানা গেছে, মেসার্স শিখামনি ট্রেডার্স-এর ব্যবসায়িক লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও প্রতিষ্ঠানটি সার মজুদ করে আসছিল। অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে সার মজুদের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত সার সরকারি নির্ধারিত ন্যায্য মূল্যে বিক্রির নির্দেশ দেন। সার বিক্রির দায়িত্ব দেওয়া হয় ইউনিয়ন কৃষি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানকে।

 

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, অবৈধভাবে সার মজুদ করে কেউ কৃষকের ক্ষতি করতে চাইলে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। জনগণকেও এ বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ করছি। অভিযান চলমান থাকবে।

 

অভিযানের সময় স্থানীয়রা জানান, শিখামনি ট্রেডার্সের দোকান থেকে কৃষকদের অধিক মূল্যে সার কিনতে বাধ্য করা হতো। তারা সিন্ডিকেটের কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

 

কিছু স্থানীয় মনে করছেন, সার মজুদের অপরাধে সাধারণত অর্থদণ্ডের পাশাপাশি জেলও হতে পারত। তবে একজন ব্যবসায়ীকে শুধুমাত্র অল্প জরিমানা দিয়ে ছাড়ানো হয়েছে এবং সরকারি মাধ্যমে সার বিক্রি করার সুবিধা দেওয়া হয়েছে। এ কারণে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে, এ কি ধরনের আইন?”


More News Of This Category