• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয়

দেবীগঞ্জে শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাল বাংলাদেশ সেনাবাহিনী

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)
শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

কনকনে শীতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার আওতাধীন দেবীগঞ্জ সেনা ক্যাম্পের উদ্যোগে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

উত্তরবঙ্গের হিমালয়কন্যা খ্যাত পঞ্চগড় জেলা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় শীতপ্রবণ এলাকা। খোলা মাঠ, কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে শীত মৌসুমে এ অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা চরম দুর্ভোগে পড়ে।

 

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় দেবীগঞ্জ উপজেলার ৪৩ নং সোনাহার মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতা বিবেচনায় নিয়ে অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প ক্যাপ্টেন মোঃ সাকিব হাসান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ সামসুল কবিরসহ বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

 

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

 

একজন উপকারভোগী বলেন,সেনাবাহিনীর দেওয়া কম্বলগুলো অত্যন্ত মানসম্মত ও মোটা। এতে আমাদের শীত অনেকটাই কেটে যাবে। অন্যদের দেওয়া কম্বল অনেক সময় শুধু চাদর হিসেবেই ব্যবহার করতে হয়।

 

এ ধরনের মানবিক কার্যক্রম শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।


More News Of This Category