• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

দেবীগঞ্জে বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার

শেখ ফরিদ, সিনিয়র রিপোর্টার। দেবীগঞ্জ, পঞ্চগড়
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ের বোদা উপজেলার নতুনহাট কালিয়াগঞ্জ বাজার এলাকায় সহিদুল ইসলামের বাড়ি থেকে একটি বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার করেছে বন বিভাগ।

দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মো. মঞ্জুরুল করিম জানান স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আজ মঙ্গলবার ২৮ অক্টোবর বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে বনরুইটি উদ্ধার করে। বর্তমানে প্রাণীটি সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে রয়েছে।

তিনি আরও বলেন এটি অত্যন্ত বিরল ও আন্তর্জাতিকভাবে সুরক্ষিত একটি প্রাণী। প্রাথমিকভাবে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়েছে পরে আজই বনরুইটিকে উন্নত পরিচর্যার জন্য ঢাকায় পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা যায় সহিদুল ইসলামের বাড়িতে বনরুইটি আশ্রয় নেয় বলে খবর পেলে এলাকাবাসী বন বিভাগকে জানায়। পরে বন কর্মকর্তারা গিয়ে প্রাণীটি উদ্ধার করেন।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন বনরুই বা প্যাঙ্গোলিন বিশ্বের অন্যতম বিপন্ন বন্যপ্রাণী। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ পরিষদ আইইউসিএন এর লাল তালিকায় এটি মহাবিপন্ন প্রাণী হিসেবে অন্তর্ভুক্ত। মূলত এর আঁশ ও মাংসের উচ্চমূল্যের কারণে আন্তর্জাতিক পাচারকারীদের মূল লক্ষ্যবস্তু হওয়ায় দেশে এর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে।


More News Of This Category