• শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
মরুর বুকে জিয়া গাছ: আরাফাতে কোটি হাজীদের ছায়া দেয় ঈদের ছুটিতেও বন্ধ হয়নি মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা: স্বস্তিতে সাধারণ মানুষ কুড়িগ্রামের গোলেরহাটে উৎসবমুখর পরিবেশে ৭ হাজার মুসল্লির ঈদুল আযহার নামাজ আদায় বীরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জুর মতবিনিময় ও নৈশভোজ অনুষ্ঠিত শিশু ধর্ষণ: নির্দোষের ফাঁসি এবং আমাদের আবেগী বিচার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রংপুরবাসী ও দেশবাসীকে বেসিক লিফটের স্বত্বাধিকারী মোঃ ময়েন উদ্দীন বাবুর শুভেচ্ছা দেবীগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ কচাকাটায় ফি-সাবিলিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ও দ্বীনি সেবামূলক আলোচনা সভা অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাহাঙ্গীর হাসানের শুভেচ্ছা ঈদে রংপুরে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে র‍্যাব-১৩

দেবীগঞ্জে ফল উৎসব উদযাপন 

শেখ ফরিদ। দেবিগঞ্জ, পঞ্চগড়
বুধবার, ১৮ জুন, ২০২৫

মধু মাসে দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষে নর্থ স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ প্লে থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে এ আয়োজন করে।

বুধবার (১৮ জুন) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ফল উৎসব উদযাপিত হয়।নর্থ-স্টার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক মৌসুমী ফলের উৎসব শ্রেনী কক্ষে অনুষ্ঠিত। ফল উৎসবটি বিদ্যালয়ের সকল ছাত্র/ ছাত্রীদের জন্য উন্মুক্ত ছিল। কে কি রকম ফল নিয়ে আসতে পারে। ছাত্র/ছাত্রীরা নানান ধরনের ফল নিয়ে আসে।

ফল গুলো বিচাকরের মাঝে কেটে দেয়া হয়। পরে ফল খেয়ে বিচারকগণ প্রথম, দ্বিতীয়দের কে উত্তির্ন করেন।

মধু মাসের মৌসুমি ফল হিসেবে নিয়ে আসে আম,জাম,কাঠাল,লিচু, পেয়ারা ইত্যাদি দেশীয় ফল। বিদেশি ফল বাংলাদেশে আমদানি করা হয় বেশি। কিন্তু দেশীয় ফলের মধ্যে বেশি পুষ্টিগুণ রয়েছে। আর এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমরা প্রতি বছর এই আয়োজন করে থাকি।

এ সময় ফল উৎসবে অতিথি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, দেবীগঞ্জ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান চৌধুরী, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রুহুল আমিন, সিনিয়র শিক্ষক ও অভিভাবক জসিম প্রামানিক ও সহকারী শিক্ষক অখিল বন্ধু রায়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন স্কুলের অধ্যক্ষ শাহিনা পারভীন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।


More News Of This Category