• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
আলমবিদিতর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী মানিক সরকারের গণসংযোগ ও দোয়া প্রার্থনা বীরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান সফল করতে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত জনপ্রিয়তার শীর্ষে দেবীগঞ্জের মাটির সন্তান রাসেল আহম্মেদ প্রধান কুড়িগ্রামে সাংবাদিক জোবাইয়ের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ডোমারের ক্যান্সার আক্রান্ত কমিলা ঋষির চিকিৎসা সহায়তার আকুতি, সর্বস্ব হারিয়ে দিশেহারা পরিবার গঙ্গাচড়ায় ১০০ বোতল মাদকসহ আটক ২, মামলা দায়েরের প্রস্তুতি মেহেরপুরে ছাত্র-জনতার ওপর নির্যাতন ও শতকোটি টাকার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সাভার থানার ওসি পদে ডোমারে গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে ১১ দলের গণমিছিল ও আলোচনা সভা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে বীরগঞ্জে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ পঞ্চগড়ে শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের অঙ্গীকার পানি সম্পদ প্রতিমন্ত্রীর

দিনাজপুরে অবৈধ পিস্তল ও গুলিসহ ২ জন গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার ( ক্রাইম ), রংপুর
সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

‘বাংলাদেশ আমার অহংকার’- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি দল গতকাল রবিবার (১৭ আগস্ট, ২০২৫) ভোর ৪টা ৫০ মিনিটে দিনাজপুরের কোতয়ালী থানাধীন বড়গ্রাম এলাকায় অভিযান চালিয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে একটি বাড়ির ভেতর থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল ও ০৫ রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. মোসলেম (৩৫) এবং মো. মুরসালিন বাবু (২৮)। তারা উভয়ই বড়গ্রাম ছাইথুনখুড়ি এলাকার বাসিন্দা এবং মো. আব্দুল জব্বারের ছেলে।

 

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বিপ্লব কুমার গোস্বামী, অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) কর্তৃক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য পাওয়া গেছে।


More News Of This Category