• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয়

ডোমারে শারদীয় দুর্গাপূজার সকল কাজ সম্পন্ন, আগামীকাল ষষ্ঠী

আনিছুর রহমান মানিক। ডোমার, নীলফামারী
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হলো শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব। এই উৎসবের মধ্য দিয়ে সনাতনধর্মালম্বী ভাই-বোনদের উৎসাহ, উদ্দীপনা ও আনন্দের যেন শেষ নেই।

এবার ডোমার উপজেলায় ১ শত ৫ টি মন্ডপে চলছে পুজার কার্যক্রম। ইতোমধ্যে প্রতিমা তৈরী শেষে রঙ তুলির আচরে ফুটিয়ে তুলেছে দুর্গাদেবীকে। সাজসজ্জা, লাইটিং এবং তোরন তৈরীতে ব্যস্ত সময় পাড় করছে কারিগররা। ডোমার পৌর এলাকার কেন্দ্রীয় হরিসভা মন্দির, নিউ মিলন সংঘ, সন্যাসী মন্দির, চাকধাপাড়া সর্বজনীন দুর্গা মন্দির অন্যতম। প্রতি বছরের ন্যায় এবারো তারা আনন্দ ও উৎসব মুখর পরিবেশে পুজা উদযাপন করবে বলে জানান।

রবিবার (২৮ অক্টোম্বর) ভোর রাত্রীতে ষষ্ঠী তিথির মাধ্যমে দেবীর আগমন ঘটবে। কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক মিন্টু কুমার সাহা, পুজাকে ঘিরে প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন। অপরদিকে সহ-সভাপতি অমিত দাস নয়ন ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রন জানান। চাকধাপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের পক্ষ থেকে রয়েছে নানা আয়োজন।

এবার পুজা মন্ডপ পরিদর্শন করবেন ডোমার ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক নায়েরুজ্জামান, উপজেলা প্রশাসন শায়লা সাঈদ তন্বী। উৎসব মুখর পরিবেশে সকলে মিলে আনন্দ ভাগাভাগী করবে বলে আশা করেন নিউ মিলন সংঘের সভাপতি অরবিন্দু সাহা বুল্লি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, পুজাকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর অবস্থানে থাকবে। পুলিশ আনসারের পাশাপাশী সেনাবাহিনীর টিম মাঠে কাজ করবে।


More News Of This Category