• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পরিত্যক্ত ডাক্তারখানার মাঠ পরিদর্শন করলেন সংসদ সদস্য ও জেলা পরিষদ প্রশাসক ডোমারে রুফ ক্রপ কেয়ারের কৃষক মাঠ দিবস: ধান ও হাইব্রিড ভুট্টা চাষে আধুনিক প্রযুক্তির বার্তা ডোমারের বোড়াগাড়ীতে বিদ্যুতের খুঁটি না থাকায় ঝুঁকিপূর্ণ তারের জঞ্জাল, আতঙ্কে শত শত পরিবার ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয়

জবি শাখা ছাত্রদলের সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনীর অবৈধ দোকান-বাসস্ট্যান্ড অপসারণ

মুহাম্মাদ রিফাত হোসেন, জবি প্রতিনিধি
শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বাহাদুর শাহ পার্ক এবং আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা থেকে অবৈধ দোকানপাট, লেগুনা ও বাসস্ট্যান্ড অপসারণের অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এসময় তাদেরকে সহযোগিতা করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

 

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির পর আইনশৃঙ্খলা বাহিনী এ উচ্ছেদ কার্যক্রম শুরু করে।

 

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

 

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন।

 

এবিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমাদের লড়াইয়ের ফল আজ সামনে এসেছে। এই অবৈধ দখলদারিত্ব শুধু যানজট সৃষ্টি করছে না, আমাদের নিরাপত্তা এবং শিক্ষামূলক পরিবেশকেও ধ্বংস করছে। প্রশাসনের সহযোগিতায় এই অভিযান সফল হয়েছে এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, এই এলাকাকে একটি নিরাপদ, পরিষ্কার শিক্ষাকেন্দ্রিক স্থানে রূপান্তরিত করব। ভবিষ্যতে এমন কোনো অবৈধতা আর স্থান পাবে না।”

 

এ সময় উচ্ছেদ কার্যক্রমে শাখা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল, সজল মিয়া তৌহিদ চৌধুরী, মোজাম্মেল হক ডেনি, ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এর আগে, বিশ্ববিদ্যালয় এবং বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকায় সকাল ১১টায় প্রতিবাদ সমাবেশে জবি ক্যাম্পাস সংলগ্নে গড়ে উঠা অবৈধ বাসস্ট্যান্ড ও যত্রতত্র গড়ে উঠা টং দোকান অপসারণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অত্র এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ঐক্যবদ্ধ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।


More News Of This Category