• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ২০০ বোতল ভারতীয় সিরাপ ও ইজিবাইকসহ মাদক কারবারি আটক দিনাজপুর পুলিশ লাইন্সে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ও প্যারেড অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের কর্মকর্তাদের হাসপাতালে পরিদর্শন রংপুরে ৫০ কেজি কালো পাথরের খণ্ডাংশসহ গ্রেপ্তার দুই গঙ্গাচড়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬ নওগাঁর মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত ও যাত্রী আহত স্বেচ্ছায় থানায় গিয়ে যুবক বললেন, ‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’ ৬ কোটি টাকার খাস জমিতে ভবন নির্মাণের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার বাংলাদেশি যুবক নিহত রংপুরে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার

সংবাদ প্রকাশের জেরে গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের কর্মকর্তাদের হাসপাতালে পরিদর্শন

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: সংবাদ প্রকাশের জেরে বর্বরোচিত হামলার শিকার জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল বারী দুলালকে দেখতে গঙ্গাচড়া ৫০ শয্যা হাসপাতালে গেছেন উপজেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা। গতকাল সকালে হাসপাতালে গিয়ে তাঁরা আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলেন।

 

হাসপাতালে সাংবাদিক দুলালকে দেখতে যাওয়া কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জেসমিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি হামিদুর ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রুবেল হুসেন ও সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়নসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।

 

এ সময় প্রশাসনের কর্মকর্তারা আহত সাংবাদিকের সঙ্গে কথা বলেন এবং তাঁর সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের চিকিৎসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রয়োজন সাপেক্ষে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার কথাও জানানো হয়। ওই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসারসহ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা সেখানে উপস্থিত ছিলেন।

 

হাসপাতাল সূত্র থেকে জানা যায়, এই হামলায় আব্দুল বারী দুলালের মাথা, বাঁ পা এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর শরীরের বিভিন্ন অংশে ছেঁড়া-ফাটা জখম ও কালশিরার দাগ স্পষ্ট রয়েছে। বর্তমানে তিনি উক্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

 

অভিযোগ সূত্রে প্রকাশ পায়, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও জরিমানার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক দুলালের ওপর এই হামলা চালানো হয়েছে। গত শুক্রবার অর্থাৎ ২ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর বাজার এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

 

আহত আব্দুল বারী দুলাল দৈনিক লাখোকণ্ঠ ও দৈনিক প্রতিদিনের বার্তার গঙ্গাচড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের সহসভাপতির দায়িত্বেও আছেন।

 

স্থানীয় সূত্র ও আহত সাংবাদিকের পরিবারিক সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে গলায় চাপ দেয় এবং পেছন থেকে হাত শক্ত করে আটকে ধরে। এরপর কাঠ কাটার ধারালো কুড়াল দিয়ে তাঁর মাথায় সজোরে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। মাটিতে পড়ে যাওয়ার পরও তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলার সময় তাঁর সঙ্গে থাকা নগদ ৩৫ হাজার টাকা ও একটি অপো এফিটি ফাইভ সেভেন মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, গজঘণ্টা ইউনিয়নের উমর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃত গোলজার হোসেনের ছেলে কামরুজ্জামান, তাঁর ছোট ভাই আমানুল্লাহ আমানসহ সাত থেকে আটজন ব্যক্তি এই হামলায় সরাসরি অংশ নেন।

 

এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের সুনির্দিষ্ট অভিযোগে অভিযান পরিচালনা করেছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হামিদুর ইসলাম। ওই অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

 

ওই সংবাদ প্রকাশের পর থেকেই সাংবাদিক আব্দুল বারী দুলালকে ধারাবাহিকভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। এর মাত্র কয়েক দিন পরই তাঁর ওপর এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে।

 

হামলার পরপরই স্থানীয় সাধারণ মানুষ আহত সাংবাদিককে উদ্ধার করে দ্রুত গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরবর্তীতে সংবাদ পেয়ে স্থানীয় সাংবাদিক সমাজ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দসহ নানা পেশার মানুষ হাসপাতালে ছুটে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন।

 

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুর সাংবাদিক ইউনিয়ন, গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাব, গঙ্গাচড়া প্রেসক্লাব, রংপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। একই সঙ্গে হামলায় সরাসরি জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ