• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ২০০ বোতল ভারতীয় সিরাপ ও ইজিবাইকসহ মাদক কারবারি আটক দিনাজপুর পুলিশ লাইন্সে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ও প্যারেড অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের কর্মকর্তাদের হাসপাতালে পরিদর্শন রংপুরে ৫০ কেজি কালো পাথরের খণ্ডাংশসহ গ্রেপ্তার দুই গঙ্গাচড়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬ নওগাঁর মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত ও যাত্রী আহত স্বেচ্ছায় থানায় গিয়ে যুবক বললেন, ‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’ ৬ কোটি টাকার খাস জমিতে ভবন নির্মাণের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার বাংলাদেশি যুবক নিহত রংপুরে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার

দিনাজপুর পুলিশ লাইন্সে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ও প্যারেড অনুষ্ঠিত

সংবাদদাতা:
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: গত ৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের অধঃস্তন পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প প্রশিক্ষণ ও প্যারেড পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কনস্টেবল থেকে নায়েক বা এটিএসআই, নায়েক থেকে এএসআই সশস্ত্র এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতি প্রত্যাশীদের জন্য এই ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা নেওয়া হয়। পাশাপাশি এএসআই সশস্ত্র থেকে এসআই সশস্ত্র পদে পদোন্নতির জন্য নির্ধারিত প্যারেড পরীক্ষা সম্পন্ন হয়েছে। পেশাগত উৎকর্ষ সাধনা এবং মাঠপর্যায়ে দক্ষতা যাচাইয়ের অংশ হিসেবে এই পুলিশি কার্যক্রম পরিচালিত হয়।

এই বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম। তিনি অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে সম্পূর্ণ বিধি মোতাবেক পরীক্ষার্থীদের ক্যাম্প অনুশীলন ও প্যারেড পরীক্ষা সরেজমিন পরিদর্শন করেন। পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

পরীক্ষা বোর্ডকে সার্বিক সহায়তা করতে এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশের ক্রাইম অ্যান্ড অপস্ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম-সেবা, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই সরকার এবং দিনাজপুর পুলিশ লাইন্সের আরআই মোঃ হাবিবুর রহমান। ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে পুরো পরীক্ষা প্রক্রিয়াটি সুচারুভাবে সম্পন্ন হয়।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ