• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ২০০ বোতল ভারতীয় সিরাপ ও ইজিবাইকসহ মাদক কারবারি আটক দিনাজপুর পুলিশ লাইন্সে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ও প্যারেড অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে গঙ্গাচড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের কর্মকর্তাদের হাসপাতালে পরিদর্শন রংপুরে ৫০ কেজি কালো পাথরের খণ্ডাংশসহ গ্রেপ্তার দুই গঙ্গাচড়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬ নওগাঁর মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত ও যাত্রী আহত স্বেচ্ছায় থানায় গিয়ে যুবক বললেন, ‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’ ৬ কোটি টাকার খাস জমিতে ভবন নির্মাণের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার বাংলাদেশি যুবক নিহত রংপুরে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার

শার্শায় ২০০ বোতল ভারতীয় সিরাপ ও ইজিবাইকসহ মাদক কারবারি আটক

সংবাদদাতা:
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং একটি ইজিবাইকসহ সবুজ খান নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পাকশিয়া এলাকায় পরিচালিত এই অভিযানে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

 

আটককৃত সবুজ খান শার্শা উপজেলার গোড়পাড়া নিমতলা গ্রামের জাহান আলী খা’র ছেলে। পুলিশ জানিয়েছে, তার বয়স পঁয়ত্রিশ বছর এবং দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

মঙ্গলবার দুপুরে শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকশিয়া এলাকার পাকশিয়া বাজারের ব্রিজসংলগ্ন উত্তর পাশে আরিফ হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইক ও ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালায় পুলিশ সদস্যরা।

 

তল্লাশির একপর্যায়ে আসামির হেফাজত থেকে জব্দতালিকা মূলে ২০০ বোতল অবৈধ ভারতীয় উইনগরেক্স কাফ সিরাপ এবং পরিবহনকাজে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়। পরবর্তীতে পুলিশ বাদী হয়ে থানায় উপস্থিত হয়ে ধৃত আসামি এবং এই ঘটনার সাথে জড়িত পলাতক আরও তিনজনের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও আলামতসহ আসামির বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। সেই সাথে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

 

এডিটর: আই জামান চমক। হোয়াটসএ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ