• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
গঙ্গাচড়ায় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬ নওগাঁর মহাদেবপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যানচালক নিহত ও যাত্রী আহত স্বেচ্ছায় থানায় গিয়ে যুবক বললেন, ‘মাদক আমার জীবন ধ্বংস করেছে, আমাকে জেল দিন’ ৬ কোটি টাকার খাস জমিতে ভবন নির্মাণের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার বাংলাদেশি যুবক নিহত রংপুরে অনলাইন জুয়া ও ভিসা প্রতারণার অভিযোগে দুইজন গ্রেপ্তার বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত পঞ্চগড়ে বিশ্ব বসতি দিবস উদযাপিত, টেকসই নগরায়ণের ওপর গুরুত্বারোপ পৃষ্ঠপোষকতার অভাবে অস্তিত্ব সংকটে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা শার্শার গোগা সীমান্ত থেকে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বিজিবি

সাংস্কৃতিক ও তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন নিয়োগ ও গঠিত কমিটি পুনর্গঠনের দাবি

চলচ্চিত্রের ফেরিওয়ালা
বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিবের বিবৃতি

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিবের বিবৃতি

ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন-পলায়ন একটি ঐতিহাসিক ঘটনা। তারই ধারাবাহিকতায় গঠিত হয়েছে গণপ্রত্যাশিত বৈষম্যহীন অন্তর্বর্তীকালীন সরকার।

দুঃখজনক হলেও সত্য, সাংস্কৃতিক ও তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর, কর্পোরেশন বিশেষ করে চলচ্চিত্র অঙ্গনের জঞ্জাল পরিষ্কারের নামে যাদের নিয়ে নতুন কমিটি গঠন ও নিয়োগ দান করা হচ্ছে তাদের অনেকেই বিতর্কিত।জাতীয়তাবাদী সাংস্কৃতিক অঙ্গনের কারো সাথে মতামত ও পর্যালোচনা ছাড়াই মনগড়া নিয়োগ, কমিটি গঠন ও পুনর্বাসন প্রক্রিয়া ছাত্র-জনতার আন্দোলনের মূল চেতনার বিরোধী।

অবিলম্বে পুনর্বিবেচনা সাপেক্ষে সাংস্কৃতিক ও তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ ও গঠিত কমিটির পুনর্গঠনের জন্য সাংস্কৃতিক ও তথ্য উপদেষ্টার প্রতি জোর দাবি জানাচ্ছি।


এরকম আরও সংবাদ