• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দিনাজপুরের স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ২৩২ জন দিনাজপুরের বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান পূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয় ফেরার পথে সড়কে ঝরে গেল মেধাবী মনিরার প্রাণ কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার ১ বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১১১ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার জমি বাঁচাতে প্রয়োজনে জীবন দেব, আকুতি বুড়িচংয়ের অসহায় কৃষক পরিবারগুলোর রংপুরে অটো চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু দিনাজপুরের বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মানবিক কাজের স্বীকৃতি পেলেন রংপুরের নিবেদিতপ্রাণ সাংবাদিক আসাদুজ্জামান

গঙ্গাচড়ায় কেন্দ্রের বাইরে অর্থ বিতরণের অভিযোগ, বিএনপি নেতা আটক

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

রংপুর-১ আসনের গঙ্গাচড়ায় ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে অর্থ বিতরণের অভিযোগে বিএনপির এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুরে বেতগাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপনকে আটক করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোট চলাকালে কেন্দ্রের বাইরে কয়েকজনকে টাকা বিতরণ করতে দেখা যায়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। ভোটার এমদাদ হোসেন জানান, কেন্দ্রের ভেতরে পরিবেশ শান্ত থাকলেও বাইরে এ ঘটনা নজরে আসে। সেনাবাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

প্রিসাইডিং অফিসার এনামুল হক বলেন, ঘটনাটি কেন্দ্রের বাইরে ঘটেছে এবং কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর আব্দুর মালেক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়া যায়নি, তবে যেকোনো অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।


এরকম আরও সংবাদ