• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

লালমনিরহাটে পাট ও কেনাফ আঁশ উৎপাদন শীর্ষক মাঠ দিবস: নতুন জাতেই কৃষকদের ভাগ্যবদলের আশা

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

লালমনিরহাট সদর উপজেলার সিংগাদার গ্রামে গত ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “পাট ও কেনাফ আঁশ উৎপাদন শীর্ষক মাঠ দিবস ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, রংপুরের আয়োজন এবং কৃষি গবেষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মাঠ দিবসের উদ্দেশ্য ছিল সম্প্রতি অবমুক্ত পাট, কেনাফ, পাট শাক ও সবজির মেস্তা বীজ উৎপাদনের কলাকৌশল জনপ্রিয়করণ ও সম্প্রসারণ।

 

বিকেল ৩টায় পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র, রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইনচার্জ কৃষিবিদ ড. মো: রিশাদ আবদুল্লাহর সভাপতিত্বে শুরু হওয়া এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেআরআই-এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো: গোলাম মোস্তফা।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো: নাসির উদ্দিন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মোহাম্মদ শাহাদত হোসেন এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. আবু সালেহ মো: ইয়াহিয়া।

 

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ ড. মো: গোলাম মোস্তফা বলেন, “উদ্ভাবিত নতুন জাতের কেনাফ ও পাট চাষ দেশের কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। বেশি ফলন ও উন্নত আঁশ উৎপাদনের মাধ্যমে কৃষকেরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে।” তিনি নতুন জাতের সুবিধা ও সম্ভাবনা তুলে ধরেন।

 

সভাপতির বক্তব্যে ড. মো: রিশাদ আবদুল্লাহ জানান, “বিজেআরআই উদ্ভাবিত তোষা পাট-৯ (সবুজ সোনা) এবং কেনাফের নতুন জাত এইচসি-৯৫ অত্যন্ত উন্নত মানের। স্বল্প খরচে চাষযোগ্য হওয়ায় এসব জাত কৃষকের আর্থিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।” তিনি আধুনিক চাষাবাদ পদ্ধতি ও উন্নত বীজ ব্যবহারের উপকারিতা উপস্থিত কৃষকদের কাছে তুলে ধরেন।

 

মাঠ দিবসে স্থানীয় কৃষকসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। নতুন জাতের পাট ও কেনাফের পরিচিতি এবং উৎপাদন কলাকৌশল সরাসরি মাঠ পর্যায়ে প্রদর্শনের মাধ্যমে কৃষকেরা উপকৃত হবেন— এমন আশা প্রকাশ করেন আয়োজকরা।


More News Of This Category