• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ‘দৈনিক প্রলয়’-এর ডিক্লারেশন বাতিল চেয়ে আবেদন গাজীপুরে সাবেক সেনা সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট: নারী-শিশুসহ আহত ৪, থানায় মামলা দেবীগঞ্জে করতোয়া নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, দ্রুত কাজ শুরুর নির্দেশ দক্ষতা অর্জনের মাধ্যমে সময়োপযোগী বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর মাদক নির্মূলে পঞ্চগড়ে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বীরগঞ্জে মাদক মামলায় ২ জন আদালতে ও ২ জনকে সরাসরি কারাগারে প্রেরন ডোমারে স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান

মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী

মোশারফ হোসেন, সিনিয়র রিপোর্টার। বীরগঞ্জ (দিনাজপুর)
মঙ্গলবার, ১২ মে, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ পিস এবং ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ। ১১ মে সোমবার বিকেলে সাতোর ইউনিয়নের চৌপুকুড়িয়া গ্রামের বটতলী বাজারে অভিযান চালিয়ে চাউলিয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে মজিবর রহমান ও ফজল হকের ছেলে রাসেল ইসলামকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করে পুলিশ। এর আগে ১০ মে রোববার শিবরামপুর ইউনিয়নের দেউলি এলাকায় পৃথক অভিযানে সাহাডুবি গ্রামের আব্দুল হেকিমে ছেলে আবু বকর সিদ্দিককে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় আরও ৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট। গ্রেফতারকৃত এই তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পুলিশি পাহারায় সোমবার আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে বীরগঞ্জ থানা কর্তৃপক্ষ। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। বীরগঞ্জ উপজেলাকে পুরোপুরি মাদকমুক্ত না করা পর্যন্ত তাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের আপস করা হবে না বলেও হুশিয়ারি দেন তিনি।


More News Of This Category