• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
সোমবার, ১১ মে, ২০২৬

লালমনিরহাটের হাতীবান্ধায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার এক পলাতক আসামিকে রংপুর মহানগরী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
গ্রেফতারকৃত আসামির নাম মো. রকিবুল ইসলাম (৩২)। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার উত্তর পারুলিয়া এলাকার বাসিন্দা।
র‌্যাব জানায়, গত ১৯ এপ্রিল টাকার প্রলোভনে এক গৃহবধূকে ডেকে নিয়ে গিয়ে হাতীবান্ধা উপজেলার পারুলিয়া এলাকার একটি ভুট্টাক্ষেতে জোরপূর্বক সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে অসুস্থ অবস্থায় স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গত ২২ এপ্রিল হাতীবান্ধা থানা–এ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ মে) রাত সাড়ে ১০টার দিকে রংপুর মহানগরীর দর্শনা মোড় এলাকায় অভিযান চালিয়ে রকিবুল ইসলামকে গ্রেফতার করে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানিয়েছে, শিশু ও নারী ধর্ষণ, অপহরণ এবং হত্যাসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category