• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ‘দৈনিক প্রলয়’-এর ডিক্লারেশন বাতিল চেয়ে আবেদন গাজীপুরে সাবেক সেনা সদস্যের বাড়িতে হামলা ও লুটপাট: নারী-শিশুসহ আহত ৪, থানায় মামলা দেবীগঞ্জে করতোয়া নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, দ্রুত কাজ শুরুর নির্দেশ দক্ষতা অর্জনের মাধ্যমে সময়োপযোগী বাংলাদেশ গড়ার আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর মাদক নির্মূলে পঞ্চগড়ে সামাজিক আন্দোলনের ওপর গুরুত্ব দিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী রংপুরে ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা চক্রের ৩ সদস্য গ্রেপ্তার বীরগঞ্জে মাদক মামলায় ২ জন আদালতে ও ২ জনকে সরাসরি কারাগারে প্রেরন

দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

লালন সরকার, সিনিয়র রিপোর্টার (ক্রাইম),পঞ্চগড়
সোমবার, ১১ মে, ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকায় প্রথমবারের মতো চিয়া সিড চাষ করে আশাবাদী হয়ে উঠেছেন কৃষক মোঃ খোরশেদ আলম (খোকা)। নতুন এই সুপারফুডের সফল আবাদ এলাকায় সম্ভাবনার নতুন দ্বার খুলে দিতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

কৃষক খোরশেদ আলম জানান, তিনি এনজিও ব্র্যাকের সহযোগিতায় চিয়া সিডের বীজ সংগ্রহ করে ৮ শতক জমিতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন। বর্তমানে গাছের বৃদ্ধি ও ফলনের অবস্থা সন্তোষজনক হওয়ায় তিনি লাভবান হওয়ার আশা করছেন।

কৃষক খোরশেদ আলম বলেন, চিয়া সিড একটি অত্যন্ত পুষ্টিকর সুপারফুড। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ওজন নিয়ন্ত্রণ, হজমশক্তি বৃদ্ধি, হৃদরোগের ঝুঁকি কমানো এবং হাড় মজবুত করতে সহায়তা করে। এসব গুণাগুণের কথা শুনেই আমি চাষে আগ্রহী হই। তিনি আরও জানান, ভালো উৎপাদন হলে ভবিষ্যতে আরও বেশি জমিতে চিয়া সিড চাষ করবেন এবং এলাকার অন্যান্য কৃষকদেরও এ চাষে উদ্বুদ্ধ করবেন।

উপজেলা কৃষি অফিসের সহযোগিতা কামনা করে খোরশেদ আলম বলেন, কৃষি অফিস থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ পেলে আরও ভালো উৎপাদন সম্ভব হবে।

স্থানীয় কৃষকদের মতে, দেবীগঞ্জে চিয়া সিডের চাষ সফল হলে এটি এলাকার কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে এবং লাভজনক ফসল হিসেবে দ্রুত জনপ্রিয়তা পেতে পারে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ বলেন, চিয়া সিড একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য। এতে দুধের তুলনায় প্রায় ৫ গুণ বেশি ক্যালসিয়াম, কমলার তুলনায় ৭ গুণ বেশি ভিটামিন সি, পালং শাকের তুলনায় ৩ গুণ বেশি আয়রন, কলার তুলনায় দ্বিগুণ পটাশিয়াম এবং মুরগির ডিমের তুলনায় ৩ গুণ বেশি প্রোটিন রয়েছে। এছাড়া এতে স্যামন মাছের তুলনায় প্রায় ৮ গুণ বেশি ওমেগা-৩ বিদ্যমান। তাই খাদ্যতালিকায় সপ্তাহে অন্তত ৩-৪ দিন চিয়া সিড রাখা যেতে পারে। তিনি আরও বলেন, যেকোনো একক ফসলের ওপর নির্ভরতা কমিয়ে ফসলের বৈচিত্র্য আনা প্রয়োজন। সে ক্ষেত্রে চিয়া সিড একটি সম্ভাবনাময় ও উপযোগী ফসল। দেবীগঞ্জ উপজেলা কৃষি বিভাগ কৃষক খোরশেদ আলমের এই উদ্যোগকে সাধুবাদ জানায়। পাশাপাশি ভবিষ্যতেও তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।


More News Of This Category