• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

মাদকমুক্ত সমাজ গড়তে পঞ্চগড়ে ন্যায় সংঘ একতা ক্লাবের উদ্বোধন

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার, পঞ্চগড়
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

“নেশা ছেড়ে কলম ধরি” মাদক মুক্ত সমাজ গড়ি”এই স্লোগানকে ধারণ করে পঞ্চগড়ের বোদা উপজেলায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো ন্যায় সংঘ একতা ক্লাব। শনিবার বিকেলে উপজেলার মাড়েয়া ইউনিয়নের সিপাইপাড়া বামনহাট এলাকায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পঞ্চগড় জেলার মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা এ এস এম ময়নদ্দীন কবির, এ সময় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জহিরুল ইসলাম, প্রেসক্লাব সহ সভাপতি মাজেদুল ইসলাম আকাশ, বাংলাদেশ ইসলামি আন্দোলনের ইউনিয়ন সভাপতি ইমদাদুল হক ন্যায় সংঘ ক্লাবের সভাপতি আনোয়ারুল হক বিপ্লব, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী, প্রধান উপদেষ্টা আজিমুল হক প্রমুখ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

এর আগে উদ্বোধনী আলোচনা সভায় বক্তারা বলেন, মাদককে ঠেকাতে হলে আগে নিজের পরিবার থেকে শুরু করতে হবে, পরিবারের বা আত্মীয়-স্বজনের মধ্যে কেউ মাদক সেবন বা মাদক বিক্রি করে কিনা, তা নিশ্চিত করে অন্যদের উপর নজর রাখতে হবে। মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধে দরকার স্থানীয়দের ঐক্যমত এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা। সমষ্টিগত ভাবে চেষ্টা করলে নিজ নিজ এলাকা থেকে মাদক সেবন ও বিক্রি প্রতিরোধ করা সম্ভব। এভাবেই একে অপরকে সহযোগিতা করার প্রত্যয় অতিথি ও স্থানীয়দের।


More News Of This Category