• সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

শেরপুরে ফসল নষ্ট, গাছ কর্তন ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন: প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামে চুরি, গাছ কর্তন, ফসল ধ্বংস, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী কৃষক পরিবারের সদস্যরা।

সোমবার (৩ নভেম্বর) সকালে গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে মো. ফারহান তানভীর আদিব লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, গত ১ নভেম্বর (শনিবার) রাত সাড়ে ১১টার দিকে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের মো. সোহাগ মিয়া, মো. হৃদয় হাসান বাবু, খোরশেদ আলম ফা মিয়া, জামাল উদ্দিনসহ ১৩ জন ও অজ্ঞাত আরও কয়েকজন মিলে তাদের বসতভিটার পাশে কচুর ক্ষেতে হামলা চালায়।

হামলাকারীরা সেচ মোটরঘরের তালা ভেঙে মোটর ও প্রায় ১ হাজার ৭০০ ফুট বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়।

তিনি আরও জানান, স্থানীয়রা ডাকচিৎকার দিলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়— প্রতিপক্ষরা প্রায় ৫০ শতাংশ জমির কচু ক্ষেত কেটে সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। এতে আনুমানিক সাড়ে চার লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

ফারহান তানভীর জানান, তার বাবা মো. ছামিদুল ইসলাম মণ্ডল একজন সাধারণ কৃষক। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি স্কুল কমিটি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা তাদের পরিবারকে হয়রানি করে আসছে। এর আগেও একই বিরোধের সূত্র ধরে তার কাকা মো. হারেজ মিয়াকে প্রতিপক্ষ শফিকুল ইসলাম মুক্তা গংরা প্রকাশ্যে হত্যা করে। উক্ত হত্যামামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

তিনি অভিযোগ করেন, সেই হত্যামামলার প্রতিশোধ নিতেই প্রতিপক্ষরা বারবার তাদের ক্ষতি করছে। সম্প্রতি তারা হামলার পাশাপাশি ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে, যাতে প্রশাসনিকভাবে হয়রানি ও সামাজিকভাবে হেয় করা হয়।সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে চার দফা দাবি জানান ঘটনাটি দ্রুত তদন্ত করে দায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনা। মিথ্যা মামলা প্রত্যাহার।পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা।ক্ষয়ক্ষতির সুষ্ঠু ক্ষতিপূরণ প্রদান করা।ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রাণনাশের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এ বিষয়ে ছামিদুল ইসলাম মণ্ডল শেরপুর সদর থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ফারহান তানভীর বলেন, “আমরা পরিশ্রম করে যে ফসল ফলিয়েছি, তা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া সেচের মোটর ও বৈদ্যুতিক তার চুরি হওয়ায় আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নিয়ে আমাদের ন্যায্য বিচার নিশ্চিত করে— এটাই আমাদের একমাত্র আকুল আবেদন।”

এ বিষয়ে শেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম খান বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


More News Of This Category