• সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

দেবীগঞ্জে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালন সরকার, দেবীগঞ্জ ( পঞ্চগড় )
মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মোঃ সাবেত আলী দেবীগঞ্জ উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক।

 

মঙ্গলবার ২৮ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে দেবীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান সভায় সভাপতিত্ব করেন।

 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাঈম মোর্শেদসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। এসময় স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও সভায় উপস্থিত ছিলেন।

 

সভা শেষে জেলা প্রশাসক উপজেলা প্রবেশদ্বারের সামনে নির্মিত পনির ফোয়ারা, উপজেলার মানচিত্র এবং শহীদ সাজু লাইব্রেরি উদ্বোধন করেন। এছাড়াও তিনি উপজেলা প্রশাসন ও প্রস্ফুটন সংঘের ভবন উদ্বোধন করেন। পরে তিনি জেলা পরিষদের অর্থায়নে গরু ও স্প্রে মেশিন বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন।

 

পরে জেলা প্রশাসক মোঃ সাবেত আলী দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্যসেবার মানোন্নয়নের অংশ হিসেবে দুটি ইসিজি মেশিন ও বিশটি বৈদ্যুতিক ফ্যান হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন।

 

জেলা প্রশাসকের এই মানবিক ও বাস্তবধর্মী উদ্যোগে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের আশা, তাঁর নেতৃত্বে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।


More News Of This Category