• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন ২৩২ জন দিনাজপুরের বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান পূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয় ফেরার পথে সড়কে ঝরে গেল মেধাবী মনিরার প্রাণ কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার ১ বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১১১ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার জমি বাঁচাতে প্রয়োজনে জীবন দেব, আকুতি বুড়িচংয়ের অসহায় কৃষক পরিবারগুলোর রংপুরে অটো চুরির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু দিনাজপুরের বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত মানবিক কাজের স্বীকৃতি পেলেন রংপুরের নিবেদিতপ্রাণ সাংবাদিক আসাদুজ্জামান কুমিল্লার বুড়িচংয়ে পাঁচ কেজি গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ

পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত চেয়ে শেখ হাসিনার বিচার দাবি

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪

২০০৯ সালে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ পুনঃতদন্ত দাবি করেছে ‘সীমান্তের অতন্দ্র প্রহরী সরকারি চাকরিজীবী (অব.) পরিবার সমবায় সমিতি লিমিটেড’। একই সঙ্গে ওই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার বিচার দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সমিতির বক্তারা এ দাবি জানান।

মানববন্ধনে সমিতির সভাপতি শফিকুর রহমান জামাল বলেন, ‘দেশ শাসনে শেখ হাসিনা ভারতের আস্থা, বিশ্বাস অর্জন ও সহযোগিতার জন্য পরিকল্পিতভাবেই দরবার অনুষ্ঠানে সেনা অফিসারদের একত্রিত করে হত্যার মহোৎসব চালিয়েছিলেন বলে আমরা বিশ্বাস করি। ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যার নিরপেক্ষ পুনঃদন্তের দাবি জানাচ্ছি। সরকার এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসেবে বললেও মূলত এটা ছিল সেনা অফিসারদের হত্যার ছক।’

‘সেদিনের মর্মান্তিক হত্যাকাণ্ডের নাটের গুরু ছিলেন শেখ হাসিনাসহ তার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকী। সরকার নিজেই হত্যাকাণ্ড ঘটিয়ে নিরপরাধ অফিসার ও জোয়ানদের ফাঁসিয়ে শত শত বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা ও প্রায় সাড়ে ১৮ হাজার জোয়ানকে চাকরিচ্যুত করেছিল। যার ফলে আমরা গত ১৬ বছর ধরে মানবেতর জীবনযাপন করছি।’ বলেন শফিকুর রহমান জামাল।

তিনি আরও বলেন, ‘কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী-জনতা, নারী-শিশুদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী ও বিডিআরের (বিজিবি) ভাইদের হত্যা ছাড়াও ক্ষমতায় আঁকড়ে থাকতে রাষ্ট্রের নাগরিক ও সমাজের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকেও ব্যবহার করে ধ্বংস করে দেওয়া হয়েছে।

শফিকুর রহমান জামাল বলেন, ‘আমরা খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে মিথ্যা সাক্ষী না দেওয়ায় ও চাকরিচ্যুত নিরপরাধ বিডিআর (বিজিবি) সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি।


এরকম আরও সংবাদ