• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

চিলাহাটির গোসাইগঞ্জে ফরিদ মাস্টারের জমি দখলের চেষ্টা

আনিছুর রহমান মানিক। ডোমার, নীলফামারী
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ডোমার উপজেলার চিলাহাটিতে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পৈতৃক জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ভূমি দস্যু আবু তালেব ভানু ও তার দলবলের বিরুদ্ধে।

ভুক্তভোগী শিক্ষকের নাম জসিয়ার রহমান ফরিদ, যিনি পশ্চিম ভোগডাবুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনাটি ঘটেছে ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ ৬ বটিয়া পাড়া গ্রামে।

 

ঘটনার বিবরণ

শিক্ষক ফরিদের পরিবার সূত্রে জানা যায়, তার মা জবেদা খাতুন ১৯৭২ সালে ১০ হাজার ৬ শত ৫৭ নম্বর দলিল মূলে জয়েন উদ্দিনের কাছ থেকে ৭ শতক জমি কিনেছিলেন। উত্তরসূরি হিসেবে শিক্ষক ফরিদ দীর্ঘদিন ধরে ওই জমিতে বাঁশঝাড় লাগিয়ে ভোগদখল করে আসছেন। কিন্তু স্থানীয় আবু তালেব ভানু নিজের বলে জমিটি দখলের পাঁয়তারা করে আসছিলেন।

সোমবার (৮ই সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শিক্ষক ফরিদ বিদ্যালয়ে থাকার সুযোগে আবু তালেব ভানু, তার ছেলে নুরনবী, আব্দুর রহিম, জামাই সুমনসহ একদল লোক লাঠি, শোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ওই জমিতে হাজির হয়। তারা জোর করে বাঁশ কেটে ঘর তৈরির চেষ্টা করে। এ সময় ফরিদের স্ত্রী পারুল আক্তার বাধা দিতে গেলে তাকে মারতে আসে দুর্বৃত্তরা। জীবন বাঁচাতে তিনি সেখান থেকে পালিয়ে যান।

 

স্থানীয়দের প্রতিক্রিয়া

খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য সাদেকুল ইসলাম ঘটনাস্থলে আসেন। তিনি জানান, চেয়ারম্যান ঢাকা থেকে ফিরলে বিষয়টি নিয়ে আপস-মীমাংসার চেষ্টা করা হবে। স্থানীয় এলাকাবাসীও জানান, জমিটি ফরিদ মাস্টারের।

শিক্ষক জসিয়ার রহমান ফরিদের পরিবার এখন তাদের পৈতৃক জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে। তারা এই ভূমি দস্যুদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



More News Of This Category