• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

ডোমারে মা সমাবেশ ও বিদায় সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন শিক্ষক সুস্মিতা কুন্ডু

আনিছুর রহমান মানিক। ডোমার, নীলফামারী
মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

“শিক্ষাই জ্ঞান. শিক্ষাই আলো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদালয়ে মা সমাবেশ ও সিনিয়র সহকারী শিক্ষক সুস্মিতা কুন্ডু’র অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২জুন) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইদুল ইসলাম।
সহকারী শিক্ষক তানভীর ইসলাম সিদ্দিকী তন্ময় এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপজেলা রিসোর্ট সেন্টারের ইন্সটেক্টর অর্চনা রানী মন্ডল, সহকারী শিক্ষক মোতাহারুল হক টিটু, ফারহা জেবিন লাবনী, অভিভাবক সদস্য শিক্ষকা শারমিন সুলতানা, পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী রিত্তিকা রনী রায় রাধে, নাবিহা নিশাদ, অভিলাষ সাহা নীল প্রমূখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুস্মিতা কুন্ডু’র অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সুস্মিতা কুন্ডু ১৯৯০ সালে সহকারী শিক্ষিক হিসাবে বামুনিয়া কাচারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। চাকুরী জীবনে সফলতার ও সুনামেন সাথে দ্বায়ীত্ব পালন করে আজ শেষ কর্ম দিবসের বিদায় কালে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের ভালবাসায় অশ্রæসিক্ত জলে ব্যাতিক্রম সাজে গাড়ীতে তার নিজ বাসায় পৌছে দেন সহকর্মীগণ।


More News Of This Category