• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ

ডিবির অভিযানে ৪ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
শুক্রবার, ৩০ মে, ২০২৫

জামালপুরে অভিযানে ৪ কেজি গাঁজা সহ বিপ্লব বেপারী(৩২) ও মোঃ শফিকুল ইসলাম@শিপন(৩৩) নামের ২ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশ। বিপ্লব ব্যাপারী ইসলামপুর উপজেলারপূর্ব পলবান্দা(বেপারীপাড়া) গ্রামের মরহুম মফিজুল বেপারী ছেলে ও শিপন একই এলাকার মরহুম রজব আলীর ছেলে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে শুক্রবার (৩০ মে) দুপুর ২ টায় নিশ্চিত করেছেন জামালপুর ডিবির ওসি মো: নাজমুস সাকিব। তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর নির্দেশনায় প্রতিনিয়ত ডিবি পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এসআই মোঃ আব্দুল আউয়াল, এসআই মোঃ এহসানুল হক এর সমন্বয়ে গঠিত ডিবি-১ এর একটি চৌকশ অভিযানিক দল শুক্রবার রাত পৌনে এক টায় ইসলামপুর শহরের পূর্ব পলবান্দা (বেপারীপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ০৪ কেজি গাজা সহ ব্যবসায়ী বিপ্লব বেপারী ও মোঃ শফিকুল ইসলাম@শিপনকে গ্রেফতার করে জামালপুর ডিবি পুলিশ৷ তিনি আরো জানান, মাদকসেবীরা সমাজকে ধ্বংস করে দেয়। যারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত তারা দেশ ও জাতির শত্র। একজন মাদকসেবী প্রথমে তার পরিবারকে ধ্বংস করে। পরবর্তী সময়ে তারা দেশের ক্ষতি করতে নিজেকে সম্পৃক্ত করে। তাই তাদের এই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। আমাদের সমাজে সচেতন সকল নাগরিকগণকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। মাদক রোধে ডিবি পুলিশের পাশাপাশি সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে হবে। যতদিন এই জামালপুর জেলায় চাকুরী করব, ততদিন মাদকের কড়াল ঘ্রাস থেকে জেলাকে সম্পূর্ণ মুক্ত রাখব। জামালপুর ডিবি পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।


More News Of This Category