আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: নীলফামারীর ডোমারে সুর সম্রাট আব্বাস উদ্দিন আহমেদের ১২৬তম জন্মতিথি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও লোকসঙ্গীত পরিবেশন করা হয়েছে।
আব্বাস উদ্দিন একাডেমীর আয়োজনে সোমবার সন্ধ্যায় ডোমার সাহাপাড়া একাডেমী ভবনে এই জন্মতিথি উদযাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন কবি কথক সালেম সুলেরী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি ও কণ্ঠশিল্পী সহিদুল সরকার।
নুরুননবীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, অ্যাডভোকেট মালা জেসমীন, আমজাদ হোসেন, নুরুজ্জামান বাবলা ও প্রিন্স চাকলাদার প্রমুখ।
আলোচনা সভা শেষে উক্ত একাডেমীর শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839