• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ গঙ্গাচড়ার বেতগাড়ী ইউপিতে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ পীরগঞ্জে ডিবির অভিযানে ৮ অনলাইন ক্যাসিনো জুয়ারি গ্রেফতার ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন: অগ্নি নিরাপত্তার বার্তা নিয়ে বর্ণাঢ্য আয়োজন পঞ্চগড়ে উন্নত জাতের বোরো ধানে বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে আরডিআরএস মোড়ের সেই অপহরণ মামলার আসামি এবার পুলিশের জালে: পাঠানো হলো কারাগারে

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর
মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

অভিযানে ৫ কেজি গাঁজাসহ মোঃ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া এলাকার মৃত মাতবর আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে সোমবার(১২ এপ্রিল) দুপুর ৩ টায় নিশ্চিত করেছেন ডিবির ওসি মো: নাজমুস সাকিব। তিনি সাংবাদিকদের জানান, জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় এসআই মোঃ আসাদুজ্জামান এবং এসআই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকশ দল রবিবার রাত সাড়ে আট টায় বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া এলাকায় ডিবি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাট্টাজোড় পূর্বপাড়ার সুবেদা বেগম ওরফে জুলে মাও ওরফে তুলে মাও (৫৫) এর বসতবাড়ি থেকে গাঁজা উদ্ধার ও ব্যবসায়ী মোঃ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০)কে গ্রেফতার করে। ডিবি পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা বলেন জানান , মাদক নির্মূলে জামালপুর জেলা পুলিশ অবিচল প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জনগণের নিরাপত্তা ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরো জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি জনসাধারণকে পুলিশের সাথে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। জনসাধারণের সহযোগিতায় জামালপুর জেলা পুলিশ মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ।


More News Of This Category