• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সিরাজদিখানে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, সাইনবোর্ড ভাঙচুর গঙ্গাচড়ায় গ্রোয়িং বাঁধ রক্ষায় মানববন্ধন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি রংপুর জেলায় স্টেকহোল্ডারদের অংশগ্রহণে জননী প্রকল্পের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবীগঞ্জে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ করে মানবিকতার বার্তা দিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বেতগাড়ীতে এডিপির সহায়তা বিতরণ দেবীগঞ্জের তালিমুল ইসলাম মডেল দাখিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষার সনদ ও নগদ অর্থ বিতরণ জনবান্ধব বাজেট বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে সরকার, বোদায় বললেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্বপ্ন বুনছে ঠাকুরগাঁওয়ের তরুণরা: ‘উজ্জীবন টেকপাথ’-এর হাত ধরে নতুন জীবনের পথে ১৫ তরুণ-তরুণী গংগাচড়ায় দাদন ব্যবসা নিয়ে সংঘর্ষ, হামলা-লুটপাটের অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন

ঢাকাস্থ নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি আজাদ, সম্পাদক শামছুল

সংবাদদাতা:
বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নাটোর জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র ২০২৫-২৬ সেশনের জন্য মো. আবুল কালাম আজাদ (বিটিভি) সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার শামছুল ইসলাম সারধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা শেষে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি নাজমুস সাকিব (স্টার নিউজ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক মাহি মাহফুজ (যমুনা টিভি), সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসাইন (সময় টিভি), কোষাধ্যক্ষ ইমদাদ হক (চ্যানেল ২৪), প্রচার সম্পাদক কামাল হোসেন (আরটিভি), তথ্য প্রযুক্তি সম্পাদক আতিকা রহমান (আরটিভি), সদস্য সুজন নাজির (দি নিউজ), রেজাউল করিম শামীম (কালবেলা), রবিউল ইসলাম আওলাদ (সময় টিভি)।

একইসঙ্গে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে আতিকুর রহমান চৌধুরী, মো. আব্দুর রশিদ ও মো. তসলিম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী কমিটির সভাপতি দীপঙ্কর লাহিড়ী (কালবেলা)। বক্তৃতা করেন বিদায়ী কমিটির সহসভাপতি এমদাদুল হক (যুগান্তর), সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন (ডিবিসি) প্রমুখ।


More News Of This Category