• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

নিরাপত্তা বাহিনীর অভিযান সম্পূর্ণ, ৩৩ হামলাকারীর সবাই নিহত

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বুধবার জানিয়েছেন বেলুচিস্তানে হাইজ্যাকিংয়ের শিকার হওয়া জাফর এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তা বাহনীর অভিযান শেষ হয়েছে। এর পাশাপাশি ঘটনাস্থলে থাকা ৩৩ হামলাকারীর সবাই নিহত হয়েছেন।

বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

স্থানীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ১১ মার্চ বোলানে সন্ত্রাসীরা দুপুর ১টার দিকে একটি রেললাইন লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় এবং জাফর এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেয়। রেলওয়ে কর্মকর্তাদের মতে, ট্রেনটিতে ৪৪০ জন যাত্রী ছিলেন।

হামলার পরপর এর দায় স্বীকার করে নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তবে সাক্ষাৎকারে এ বিষয়টি উল্লেখ করেননি তিনি।

ডনের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ট্রেনটিতে জিম্মি সব যাত্রীকেই উদ্ধার করা হয়েছে। নিহত ২১ যাত্রীর সবাইকে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরুর আগেই হত্যা করে সন্ত্রাসীরা। এছাড়াও পাকিস্তান ফ্রন্টিয়ার কর্পসের ৪ সদস্য অভিযান চলাকালে নিহত হন।

মহাপরিচালকের এমন বক্তব্যের পরপরই প্রকাশিত এক বিবৃতিতে হামলার পেছনে আফগানিস্তানে থাকা সন্ত্রাসী গোষ্ঠীর হাত আছে বলে অভিযোগ করে পাকিস্তান আইএসপিআর। ওই বিবৃতিতে বলা হয়, পাকিস্তান আশা করে যে অন্তর্বর্তীকালীন আফগান সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের জন্য তাদের ভূখণ্ড ব্যবহারের বিষয়ে সচেতন থাকবে।


More News Of This Category