আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা—এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই জাকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মুন্না রানী চন্দ।
শিক্ষক মিলি চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, মির্জাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএম আব্দুল কাদের, শিক্ষক শরিফুল ইসলাম টুয়েল এবং সাবেক ফুটবলার ওমর ফারুকসহ অন্যান্য বিশিষ্টজনেরা।
এছাড়াও উক্ত আয়োজনে টিম লিডার মায়েদুল ইসলাম বসুনিয়া তুর্জ্য, হারুন আর রশিদ, আফসানা ইয়াসমিন আশা ও ইলোরা জাহানসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের জমজমাট ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে নতুন কুঁড়ি স্পোর্টস বোড়াগাড়ী ইউনিয়ন এবং জোড়াবাড়ী ইউনিয়ন দল।
দুটি দলের বাঘের মতো লড়াইয়ে শেষ পর্যন্ত দুই-শূন্য গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন শিরোপা লাভ করে বোড়াগাড়ী ইউনিয়ন দল।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839