• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রযুক্তির ছোঁয়ায় গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী হাল চাষ টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার দূরে থেকেও যে কাছের মানুষ: ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আসাদুজ্জামান সুমন বদরগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলা: মিঠাপুকুরে এসআরবি-১৩-এর অভিযানে প্রধান আসামি ডালিম গ্রেফতার রেজাউল ইসলাম লিটন: দেবীগঞ্জের একজন কাউন্সিলর প্রার্থীর কথা মন্ত্রী হয়েও যিনি মন্ত্রী নন: ফরহাদ হোসেন আজাদ শরীফ আহমেদ: বুড়ি তিস্তার পারের ছেলেটি যখন সময়কে অতিক্রম করে ডোমারে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম) রংপুর
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: রংপুরের পীরগাছায় গভীর রাতে অভিযান চালিয়ে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং যোগাযোগের জন্য রাখা একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে পীরগাছা থানার পারুল ইউনিয়নের কিসামত সেচাকান্দি এলাকার চৌকিদারের ব্রিজের ওপর এই অভিযান চালানো হয়। রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় ডিবির এই তৎপরতা ও দ্রুত পদক্ষেপের ফলে মাদক কারবারিরা পালাতে ব্যর্থ হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর এই সফল অভিযানে মাদকসহ তারা হাতেনাতে ধরা পড়ে।
গ্রেপ্তারকৃতরা হলেন, পীরগাছা উপজেলার কান্দিনার চর, জ্ঞানগঞ্জ বাজার এলাকার মো. আব্দুল কাদেরের ছেলে মো. জিয়াউর রহমান (৪০) এবং একই থানার কিসামত সেচাকান্দি এলাকার মো. হাফিজুর রহমানের ছেলে মো. শরিফুল ইসলাম (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) মো. সফিকুল গনি সঙ্গীয় ফোর্স নিয়ে ওই ব্রিজের ওপর অবস্থান নেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিয়াউর ও শরিফুল ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন। তবে দ্রুত তাদের ঘিরে ফেলে আটক করতে সক্ষম হন ডিবির সদস্যরা। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবার পাশাপাশি মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি পুরাতন স্যামসাং বাটন মোবাইল ফোন এবং একটি হোন্ডা লিভো ১১০ সিসি মডেলের মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
অভিযান শেষে গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি এবং জব্দ করা আলামত পীরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পীরগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ