• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রযুক্তির ছোঁয়ায় গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী হাল চাষ টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার দূরে থেকেও যে কাছের মানুষ: ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আসাদুজ্জামান সুমন বদরগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলা: মিঠাপুকুরে এসআরবি-১৩-এর অভিযানে প্রধান আসামি ডালিম গ্রেফতার রেজাউল ইসলাম লিটন: দেবীগঞ্জের একজন কাউন্সিলর প্রার্থীর কথা মন্ত্রী হয়েও যিনি মন্ত্রী নন: ফরহাদ হোসেন আজাদ শরীফ আহমেদ: বুড়ি তিস্তার পারের ছেলেটি যখন সময়কে অতিক্রম করে ডোমারে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ২ পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ, সিনিয়র রিপোর্টার, কক্সবাজার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান ও অপরাধ দমনে যৌথ বাহিনীর এই তৎপরতা ও দ্রুত পদক্ষেপ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে।
অভিযানসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, তল্লাশিকালে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে নম্বরবিহীন দুটি ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, পিস্তলের তিন রাউন্ড গুলি এবং একনলা বন্দুকের এক রাউন্ড গুলি। এ ছাড়া ঘরের ভেতর থেকে একটি স্টিলের চাকু, একটি লোহার দা ও একটি হেক্সো ব্লেড উদ্ধার করেন অভিযানের সদস্যরা।
অস্ত্রশস্ত্রের পাশাপাশি বসতঘরটি থেকে ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, আটটি খালি সিম কার্ডের কাভার, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি, ইউএনএইচসিআরের দুটি রোহিঙ্গা শরণার্থী কার্ড, একটি জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং এক জোড়া পুরোনো বুট উদ্ধার করা হয়।
অভিযানকালে কাউকে আটক করা সম্ভব না হলেও উদ্ধার করা সমস্ত আলামত জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ