• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের রংপুরে জমি দখলের জেরে ৫০০ বাঁশ লুট, হত্যার হুমকিতে থানায় ঘুরে আদালতে পরিবার কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বিষয়ক গোলটেবিল বৈঠক রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার আশরাফুল ইসলাম: একজন হাসির মানুষ, একজন প্রতিনিধি ডোমারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর ফাইনাল খেলা সম্পন্ন ও চ্যাম্পিয়ন বোড়াগাড়ী ইউনিয়ন দেবীগঞ্জ থানা পুলিশের পেশাদারিত্ব বনাম ইউপি সদস্যের মববাজি গঙ্গাচড়া কলেজে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগের চার সন্দেহভাজন পুলিশের জালে দেবীগঞ্জের মেয়র প্রার্থী মশিউর রহমান: ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানুষ পীরগাছায় ডিবির সফল অভিযান: পালানোর চেষ্টাকালে ১০৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জেল থেকে বেরিয়েই ফেসবুকে ওসি ও ছাত্রদল নেতাদের প্রকাশ্যে হুমকি লালন সরকারের

সংবাদদাতা:
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

আইসিআরবিডি টোয়েন্টিফোর icrbd24: সাংবাদিক পরিচয়ের আড়ালে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সমালোচিত দেবীগঞ্জের কলেজপাড়া এলাকার বাসিন্দা লালন সরকার গত ২৪ জুলাই থেকে জেলহাজতে থাকার পর সম্প্রতি জামিনে বের হয়েছেন। কারাগার থেকে বের হয়েই তিনি দেবীগঞ্জ থানা পুলিশ এবং সরকারদলীয় দল ও এর অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছেন বলে জানা গেছে।
সম্প্রতি লালন সরকার একের পর এক উস্কানিমূলক ফেসবুক পোস্ট দিয়ে যাচ্ছেন। এসব পোস্টে তিনি দেবীগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একাধিক নেতাকে প্রকাশ্যে হুমকি প্রদান করছেন।
এর আগেও মানুষের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও সাইবার ক্রাইমসহ বেশ কয়েকটি অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির হাতে আটক হয়েছিলেন তিনি। এছাড়া দেবীগঞ্জ পৌর বিএনপির নেতা সাদেকুজ্জামান হীরাকে মারধর করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানিয়েছে, বিশেষ একটি গোপন সংগঠনের অর্থায়নে সরকারদলীয় নেতাকর্মীদের মধ্যে কোন্দল সৃষ্টি এবং উস্কানি দিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার জন্য কাজ করে যাচ্ছেন লালন। এমনকি একাধিক স্থানে মব তৈরি করে পুলিশের ওপর আক্রমণের ষড়যন্ত্রের সঙ্গেও তার সরাসরি জড়িত থাকার সত্যতা পাওয়া গেছে।
লালন সরকার নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও তিনি কোনো স্বনামধন্য গণমাধ্যমের সঙ্গে যুক্ত নন। দেবীগঞ্জ নামের একটি ফেসবুক পেজের পোস্টে উল্লেখ করা হয়েছে, বিজ্ঞ আদালত লালনের শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রেস কার্ড জমা দিতে বললেও তিনি তা দেখাতে ব্যর্থ হন।
স্থানীয় সচেতন মহল ও এলাকার একাধিক বাসিন্দা জানান, ভুয়া পরিচয় প্রদানকারী এমন ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে সরকারের জোরালো পদক্ষেপ নেওয়া উচিত। তাকে দ্রুত আটক করে যথাযথ আইনি ব্যবস্থা না নিলে দেবীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে লালন সরকারের বক্তব্য নেওয়ার জন্য তার মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি এবং হোয়াটসঅ্যাপ বার্তারও কোনো উত্তর দেননি। অন্যদিকে, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জের কাছে হোয়াটসঅ্যাপে বক্তব্য চাওয়া হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।
এডিটর: আই জামান চমক। হোয়াটসঅ্যাপ: 01718456839


এরকম আরও সংবাদ