• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফেসবুকে ভিডিও ভাইরাল! শাশুড়িকে মারধর করার অপরাধে আটক হলেন পুত্রবধূ শিরোনাম বেনাপোল সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চার লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ সম্প্রীতির বারতা নিয়ে বুড়িচংয়ে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের ভূঁইয়া দিনাজপুরের বীরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন জনপ্রতিনিধি ও নেতারা যশোরে ভ্যান তল্লাশি করে পিস্তল ও গুলিসহ অস্ত্র কারবারি আটক রংপুরে ২৬ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমনকে গ্রেপ্তারে র‍্যাবের সফল অভিযান উৎসবের আলোয় রাঙা পঞ্চগড়, সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শুভেচ্ছা ও উপহার পৌঁছে দিলেন জেলা পরিষদ প্রশাসক এম.এ মজিদ। পান কি সত্যিই রক্ত পরিষ্কার করে? যা বলছেন বিশেষজ্ঞরা কবিরাজকে মারধর ও প্রস্রাব খাওয়ানোর ঘটনায় বীরগঞ্জে মামলা, অভিযুক্তদের গ্রেপ্তারে গণদাবি বীরগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা: উন্নয়ন ও সেবার মান বাড়ানোর তাগিদ

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

সংবাদদাতা:
বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রক্রিয়ার অংশ হিসেবে এ শুল্ক আরোপ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।

বুধবার (২ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর রয়টার্স।

বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ রপ্তানি হয় দেশটিতে। যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের রপ্তানি হয় প্রায় ৮ দশমিক ৪ বিলিয়ন (৮৪০ কোটি) ডলার, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় ৭ দশমিক ৩৪ বিলিয়ন (৭৩৪ কোটি) ডলারে। নতুন করে উচ্চমাত্রায় এ শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেছে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, অনেক ক্ষেত্রে অশুল্ক বাধা আরও খারাপ অবস্থা তৈরি করেছে। এ সময় বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব চুরিসহ অন্যান্য বিধিনিষেধ আরোপের অভিযোগ করেন তিনি।


এরকম আরও সংবাদ