• সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

দেবীগঞ্জে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

লালন সরকার, দেবিগঞ্জ ( পঞ্চগড় )
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাংলাদেশ গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

 

রবিবার (২৬ অক্টোবর) বিকেলে দেবীগঞ্জ পৌর শহরের বিজয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা চৌরাস্তার মোড় ও ভিতরবাজার প্রদক্ষিণ করে পুনরায় বিজয় চত্বরে গিয়ে শেষ হয়।

 

র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক এবং পঞ্চগড়-২ আসনের (বোদা–দেবীগঞ্জ) গণঅধিকার পরিষদের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী আসাদুজ্জামান নূর আসাদ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বোদা ও দেবীগঞ্জ উপজেলাকে দারিদ্র্যমুক্ত, শিক্ষায় ও স্বাস্থ্যসেবায় সমৃদ্ধ করতে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। জনগণের দোয়া ও ট্রাক মার্কায় সমর্থন কামনা করছি।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান মিল্কি, দেবীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আবতাব ভূঁইয়া, ভারপ্রাপ্ত সদস্য সচিব ইসরাফিল ইসলাম, যুব অধিকার পরিষদ দেবীগঞ্জ উপজেলা সভাপতি মাছুম ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ পঞ্চগড় জেলা ও দেবীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

আলোচনা শেষে বিজয় চত্বরে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সবশেষে আয়োজকরা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।


More News Of This Category