• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন ডোমার কেতকীবাড়ীতে চলাচলের রাস্তা বন্ধের জেরে বাবা ও ছেলেকে পিটিয়ে জখমের অভিযোগ ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শ্বশুরবাড়িতে বিষপ্রয়োগে এক বিধবা নারীকে হত্যার ঘটনায় র‍্যাব-১৩ এর অভিযানে মামলার প্রধান আসামি গ্রেফতার হয়েছে

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার ( ক্রাইম ) রংপুর
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত কৃষ্ণা রানীর স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর স্বামীর ৪০ শতক জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। এ নিয়ে পারিবারিক বিরোধের জেরে গত ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিকটিমের শ্বশুরবাড়ির লোকজন কৌশলে বিষাক্ত পদার্থ স্যালাইন বা ইনজেকশনের মাধ্যমে তার শরীরে প্রবেশ করিয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে।

 

ঘটনার পর নিহতের পিতা বাদী হয়ে গঙ্গাচড়া থানায় হত্যা মামলা নং- ০৮/২২১, তারিখ- ০৭/০৭/২০২৫, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মামলা দায়ের করেন।

 

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে আলোচিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র‍্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে তৎপরতা চালায়।

 

এরই ধারাবাহিকতায় গত ২১ অক্টোবর ২০২৫ তারিখ রাত ১০টা ৫ মিনিটে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ এর একটি বিশেষ দল নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরাম গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় হত্যা মামলার প্রধান আসামি কমল চন্দ্র অধিকারী (২৮), পিতা মনোরঞ্জন চন্দ্র অধিকারী, সাং মনাকষা, থানা-গঙ্গাচড়া, জেলা-রংপুর কে গ্রেফতার করা হয়।

 

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সংবাদ নিশ্চিত করেন।


More News Of This Category