• রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম
বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম পঞ্চগড়ে ভুট্টা চাষে সফলতার গল্প, সার্কেল সীড কোম্পানির মাঠ দিবস অনুষ্ঠিত⁠

সোনারগাঁয়ে শেখ হাসিনা-কাদেরসহ ২৭৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা

সংবাদদাতা:
শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে শফিক মিয়া (২৮) গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামসহ ১৫৬ জনের নামে ও অজ্ঞাত আরও ১২০ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) সকালে নিহতের চাচাতো ভাই আবু হানিফ বাদী হয়ে এ হত্যা মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মহসিন।

মামলার এজাহারে আবু হানিফ অভিযোগ করেন, ৪ আগস্ট তার চাচাতো ভাই শফিক মিয়া শেরপুর থেকে তার কাঁচপুরে সেনপাড়ার বাসায় বেড়াতে আসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে পণ্ড করতে আওয়ামী-যুবলীগের নেতাকর্মীরা কাঁচপুরে জড়ো হয়ে অস্ত্রশস্ত্র, দেশীয় লাঠিসোটা নিয়ে ছাত্র-জনতার ওপর এলোপাথাড়ি গুলি ছুড়ে। এতে তার চাচাতো ভাই সিনহা গার্মেন্টসের সামনে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।


More News Of This Category