গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪নং জামালপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। এ উপলক্ষে আজ সন্ধ্যায় সাদুল্লাপুর অফিস কার্যালয়ে ইউনিয়ন গণঅধিকার পরিষদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মোঃ বেলাল মিয়া-কে সভাপতি, মোঃ নুর আলম সরকার-কে সাধারণ সম্পাদক ও মোঃ পলাশ আকন্দ-কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ছয় মাসের জন্য অনুমোদন করা হয়। সভা শেষে মিষ্টিমুখের উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
বেলাল
বেলাল
সভায় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ আমিনুর রহমান-এর সভাপতিত্বে এবং সম্পাদক মোঃ আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি ফরিদ হোসেন মন্ডল, হাফেজ হাফিজুর রহমান জিল্লুর, জেলা যুব অধিকার পরিষদের মোঃ শাহাদাৎ হোসেন রাসু ও সহসভাপতি মোঃ মমিনুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা সাদুল্লাপুর গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।