• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
পাকা ধানে মই দিলে ফসল মেলে না: ফলাফল শূন্য হওয়ার আগেই থামা উচিত দিনাজপুরে বাবা-সৎভাই হত্যা: চট্টগ্রাম থেকে দুই ভাই গ্রেপ্তার গাইবান্ধায় জমি বিরোধে চাচাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি গাজীপুর থেকে গ্রেফতার নাশকতা চেষ্টা ও সরকার উৎখাতের মামলায় পঞ্চগড়ের সাবেক এমপির স্ত্রী কাজী মৌসুমী কারাগারে অবুঝ মেয়েটার জন্য না খেয়ে কাঁদছেন মা, বুকফাটা আর্তনাদ পঞ্চগড়ের নুর আলমের ডোমারে ২০ বোতল অবৈধ এস্কাপ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সেফ হাসপাতালে দীর্ঘ ১৪ মাস পর ১৩৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল প্রদান দীঘিনালায় হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করলেন খাগড়াছড়ির পুলিশ সুপার, দ্রুত তদন্তের নির্দেশ ডোমারে পুত্রবধূ হত্যা মামলার পলাতক আসামি শ্বশুর চিলাহাটি থেকে গ্রেফতার দেবীগঞ্জে ঢেঁড়সের বীজ উৎপাদন ও চিনাবাদামের উৎপাদন প্রযুক্তি নিয়ে কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবস অনুষ্ঠিত

সাদুল্যাপুরে বাকি টাকা চাওয়ায় গুলি করে ২ জনকে আহত

মোঃ বেলাল মিয়া। সাদুল্লাপুর, গাইবান্ধা
বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

গাইবান্ধা, ১৩ আগস্ট: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নাপিতের বাজারে নাস্তার বিল ও পুরোনো বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে পিস্তলের গুলিতে এক হোটেলকর্মীসহ দুজন আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত গোলাপ মিয়া পলাতক রয়েছেন এবং পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।

 

গুলির শিকার হোটেল মালিকের ছেলে ও নারী কর্মচারী

প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, নাপিতের বাজারের হোটেল ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকের ছেলে অসীম মিয়া (১৭) প্রতিদিনের মতো হোটেলে কাজ করছিলেন। সকালে গোলাপ মিয়া (৩৬) সেখানে নাস্তা করেন। নাস্তা শেষে বিল না দিয়ে চলে যেতে চাইলে অসীম তার কাছে বিল ও পুরোনো বকেয়া টাকা পরিশোধের কথা বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

একপর্যায়ে গোলাপ তার কোমরে থাকা পিস্তল বের করে অসীমকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালান। গুলিবিদ্ধ হয়ে অসীম মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে আসেন হোটেলের নারী কর্মচারী সেলিনা বেগম (৪২)। এ সময় গোলাপ তাকেও লক্ষ্য করে গুলি করেন। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এলে গোলাপ দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আহত দুজনকে তাৎক্ষণিকভাবে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মিনু জানান, অসীমের কোমরের নিচে ও অণ্ডকোষে গুলি লেগেছে এবং তার অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেলিনা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

অভিযুক্ত গোলাপের বিরুদ্ধে নানা অভিযোগ

অভিযুক্ত গোলাপ মিয়া সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চক দারিয়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, গোলাপ দীর্ঘদিন ধরে মাদক, অস্ত্র ব্যবসা ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত। বাবা-মা মারা যাওয়ার পর থেকে তিনি বেপরোয়া জীবনযাপন করেন এবং প্রায়ই অস্ত্র হাতে চলাফেরা করতেন। তার কারণে ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না।

স্থানীয়দের অভিযোগ, গোলাপ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় এবং তিনি সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তবে তিন বছর আগে টাকা চুরির অভিযোগে তাকে স্মৃতির পলাশবাড়ীর বাসা থেকে বের করে দেওয়া হয়। সরকার পতনের পরও তিনি প্রকাশ্যে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

 

পুলিশের তৎপরতা এবং এলাকার আতঙ্ক

ঘটনার পরপরই সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, গোলাপকে গ্রেপ্তারের জন্য সন্দেহজনক কয়েকটি স্থানে অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, “গোলাপকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা তদন্ত করে দেখছি, তিনি পিস্তল নাকি অন্য কোনো অস্ত্র ব্যবহার করেছেন। তার রাজনৈতিক সম্পৃক্ততা ও পদ-পদবি সম্পর্কেও খোঁজ নেওয়া হচ্ছে।”

এদিকে, এই ঘটনার পর নাপিতের বাজার এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ দ্রুত গোলাপকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


More News Of This Category