• সোমবার, ১৮ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা
শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

​শেরপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

​২ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় শহরের মাধবপুরস্থ তার নিজ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনি তার রাজনৈতিক ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সাংবাদিকদের কাছে তুলে ধরেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

​মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী এবং পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান।
​উপস্থিত বক্তারা আসন্ন নির্বাচন, স্থানীয় রাজনীতি এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা করেন। এই সভার মাধ্যমে ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা আনুষ্ঠানিকভাবে স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য বিনিময় এবং তার প্রার্থীতার বার্তা পৌঁছে দিলেন।


More News Of This Category