• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন নাসরিন আক্তার

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে যোগদান করেছেন নাসরিন আক্তার

আজ, ৮ অক্টোবর বুধবার, সকাল ১০টায় তিনি পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এই নবীন কর্মকর্তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তা ৩৫তম বিসিএস-এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে ২০১৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। শেরপুরে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স-এ কর্মরত ছিলেন।

পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে তার যোগদানে শেরপুর জেলা পুলিশ আরও গতিশীল হবে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


More News Of This Category