• সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

শেরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অবহিতকরণ ও বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর শুক্রবার বিকালে পাকুরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

শেরপুর জেলা বিএনপির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ক্রিসেন্ট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম মাসুদ।

 

জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন, কামরুল হাসান, সদস্য হাসানুর রেজা জিয়া, জেলা শ্রমিকদলের সহ সভাপতি ফয়সাল খান তোতা, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম, জেলা স্বেচ্ছাসেবক সাবেক সি: সহ-সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, সহ আরো অনেকে।

 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান (কাউন্সিলর), সাবেক সদস্য ফসিউর রহমান সুজন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, সাবেক সি: সহ-সভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, জেলা মহিলা দলের সহ- সভাপতি পারভীন আক্তার, সাংগঠনিক সম্পাদক রসিদা ইয়াসমিন কুসুমসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


More News Of This Category