• সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

শেরপুরে নারী সমাবেশ: ‘দেড়-দুই লক্ষ বেকারের চাকরি দেবেন’ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে শহরের ৫ নং ওয়ার্ডের খরমপুর মহল্লার ডাঃ সেকান্দর আলী কলেজ মাঠে জেলা বিএনপির আয়োজনে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে, বিগত ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী তৎকালীন আওয়ামী লীগের ভোট ডাকাতির মাধ্যমে তাকে পরাজিত করা হয়। জেলা মহিলা দলের সভাপতি সুলতানা রাজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।

এছাড়া বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ হযরত আলী, সদস্য সচিব ও মোঃ সাইফুল ইসলাম, পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ জাফর আলী, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, প্রভাষক শফিউল আলম চান, রেজাউল করিম রুমি, শ্রমিক দল নেতা মোঃ শওকত হোসেন সহ জেলা ও ৫ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেরপুর-১ (সদর) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, আমি সংসদে যেতে পারলে শেরপুরের দেড় থেকে দুই লক্ষ বেকারের চাকরির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমাকে আপনারা জাতীয় সংসদে যাওয়ার ব্যবস্থা করলে নারীর ক্ষমতায়নসহ নারীরা যাতে শুধু ঘরে বসে না থাকে সেজন্য তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা করা হবে।


More News Of This Category