• সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে প্রশিকার ৯০ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করলেন ওসি হাবিবুল্লাহ বীরগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ১৬ ইঞ্চির প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টাকা তো দেবেই না, ধন্যবাদও দেবে না? সাবেক মন্ত্রী সামাদ আজাদ মাদকমুক্ত সমাজ গড়তে বীরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান, জালে ৩ ব্যবসায়ী পেশাদার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে ডোমারে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের মানববন্ধন বই যার বন্ধু, সে কখনো একা নয় খেলার মাঠ উন্মুক্তের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, ডিসিকে স্মারকলিপি লালমনিরহাটের গণধর্ষণ মামলার আসামি রংপুরে গ্রেফতার দেবীগঞ্জে লাভজনক ফসলের খোঁজে চিয়া সিড চাষ শুরু করলেন কৃষক খোরশেদ আলম

শেরপুরে জামিন ইস্যুতে নতুন করে উত্তেজনা: সড়ক অবরোধ, বিচারক অপসারণের দাবি

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর
মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

শেরপুরে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিন ইস্যুতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই জামিনের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা আন্দোলনে নেমেছেন।

৬ অক্টোবর, রবিবার সকাল থেকে আন্দোলনকারীরা শেরপুর জেলা ও দায়রা জজ আদালত এবং জেলা প্রশাসকের কার্যালয়ের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের মূল দাবি হলো—চন্দন কুমার পালের জামিন ইস্যুতে সংশ্লিষ্ট জেলা জজ, পাবলিক প্রসিকিউটর (পিপি) ও গভর্নমেন্ট প্লীডারের (জিপি) অপসারণসহ মোট সাত দফা দাবি পূরণ করা।

বিক্ষোভ চলাকালীন একপর্যায়ে আন্দোলনকারীরা আদালতের প্রধান ফটক অবরোধ করে। এর ফলে কোনো বিচারক আদালতের ভেতরে প্রবেশ করতে পারেননি এবং দুপুর পর্যন্ত বিচারিক কার্যক্রম বন্ধ থাকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান আন্দোলনকারীদের কাছে গিয়ে তাদের বক্তব্য শোনেন। তিনি তাদের দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে ছাত্র-জনতা তাদের অবরোধ ও বিক্ষোভ তুলে নেন।


More News Of This Category