• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সনাতনীদের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন পঞ্চগড়ে ১৮ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, বৃষ্টি উপেক্ষা করে সীমান্তবর্তী মানুষের উপচে পড়া ভিড় বীরগঞ্জে মাদকবিরোধী বার্তা নিয়ে কল্যাণী মানবিক একতা সংগঠনের প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জলঢাকায় বিধবা ও এতিম পরিবারের জমি দখলের অপচেষ্টা, গভীর রাতে বেড়া ভাঙচুরের অভিযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে ছবি জুড়ে অপপ্রচারের অভিযোগ, বিচার চেয়ে পঞ্চগড়ে তরুণীর সংবাদ সম্মেলন ডোমারে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত বীরগঞ্জে যৌথ অভিযানে ১২ লাখ টাকার গাঁজাসহ আটক ৩ ডোমার চিলাহাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজলের মাতার প্রয়াণ, বটতলী ঈদগাহে দাফন সম্পন্ন বীরগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ী পঞ্চগড়ে জুলাই শহীদদের স্মরণে পৌর ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ, কবর ও বাড়িতে চারা রোপণসহ আর্থিক সহায়তা প্রদান

পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সনাতনীদের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম রফিক, সিনিয়র রিপোর্টার ( পঞ্চগড় )
শনিবার, ১ আগস্ট, ২০২৬

সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে সনাতনী সম্প্রদায়ের এক নারীর ভিডিও ও ছবি প্রচার করে কুৎসা রটানোর প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে পঞ্চগড় জেলার সকল সচেতন সনাতন ধর্মালম্বীদের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। এই প্রতিবাদ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় পাঁচ শতাধিক সনাতনী নারী ও পুরুষ অংশ নেন।

শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন সনাতনী সম্প্রদায়ের মানুষজন। মিছিলটি পঞ্চগড় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনালী ব্যাংক হয়ে শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দেবীগঞ্জ উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায়, পঞ্চগড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব অন্যদা প্রসাদ রায় এবং সনাতনী নারী দীপ্তি রানী ও কল্পনা রাণী বক্তব্য রাখেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, একটি বিরোধী চক্র কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে পানি সম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা ছবি ও ভিডিও তৈরি করেছে। এর মূল উদ্দেশ্য হলো সনাতনীদের সাথে প্রতিমন্ত্রীর দূরত্ব তৈরি করা এবং সমাজে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা।

বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নামে অত্যন্ত কুৎসিতভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি ও ভিডিও বানানো হয়েছে। ফেসবুকের মাধ্যমে সনাতনীদের মাঝে একটি বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করতেই এই অপচেষ্টা করা হচ্ছে। আর এর তীব্র প্রতিবাদ জানাতেই তারা আজকে রাজপথে নেমে এসেছেন।

সনাতনী নারী কল্পনা রানী তার বক্তব্যে বলেন, তারা সনাতনীরা প্রতিমন্ত্রী আজাদের সাথে আছেন বলেই প্রতিপক্ষ এই বিভ্রান্তি তৈরি করছে, যাতে হিন্দু সমাজ তার বিপক্ষে অবস্থান নেয়। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে সনাতনী সম্প্রদায় প্রতিমন্ত্রীর সাথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

দেবীগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায় বলেন, ফেব্রুয়ারি মাসের নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় নিরঙ্কুশভাবে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেছিল। যাকে ভোট দিয়ে সংসদে পাঠানো হয়েছে এবং যাকে প্রধানমন্ত্রী প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, এমন একজন সনাতন প্রেমী মানুষের বিরুদ্ধে অপবাদ দেওয়া হচ্ছে। মিথ্যা ভিডিও ছড়িয়ে তার চরিত্র হরণের যে অপচেষ্টা করা হচ্ছে, তার প্রতিবাদ জানাতেই তারা রাজপথে এসে দাঁড়িয়েছেন।

সমাবেশে বক্তব্য প্রদানকালে দীপ্তি রানী ও কল্পনা রাণী আরও বলেন, প্রতিমন্ত্রীর সাথে সনাতন ধর্মাবলম্বীদের সুসম্পর্ক নষ্ট করতে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অপপ্রচারে নেমেছে। প্রতিমন্ত্রী সব সময় সনাতনীদের ভালোবাসেন এবং তাদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং যারা এই ধরনের জঘন্য কাজের সাথে জড়িত, তাদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চৌরঙ্গী মোড়ের সমাবেশ শেষ করে তারা পুনরায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় প্রেস ক্লাবের সামনে গিয়ে জড়ো হন। পরবর্তীতে পঞ্চগড় প্রেস ক্লাব হল রুমে সনাতনী নেতারা প্রতিমন্ত্রীকে জড়িয়ে মিথ্যা তথ্য ও কুৎসা রটানোর বিস্তারিত তুলে ধরে এক সংবাদ সম্মেলন করেন। এই পুরো বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলনে পঞ্চগড় জেলার সর্বস্তরের সচেতন সনাতনী সমাজের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


More News Of This Category