• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ডোমারের চিলাহাটিতে ১০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার ডোমারে চাঞ্চল্যকর একরামুল হত্যা মামলার প্রধান আসামি ইয়ানুর ঢাকা থেকে গ্রেপ্তার ডোমারে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ রংপুরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৫ ওজনে কম ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে রংপুরে ২ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জামালপুরের রাণীগঞ্জে বসতঘর থেকে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে বেনাপোলে পরিবেশ প্রতিমন্ত্রীর কঠোর বার্তা পঞ্চগড়ে প্রান্তিক শিশুদের জন্য পাঠ্যক্রমভিত্তিক স্কুল সিলেবাস থিয়েটার কার্যক্রম শুরু ঘোড়াঘাটে ১৯৯০ পিস ইয়াবাসহ ঝালকাঠির যুবক গ্রেপ্তার

বীরগঞ্জে যৌথ অভিযানে ১২ লাখ টাকার গাঁজাসহ আটক ৩

মোশাররফ হোসেন, সিনিয়র রিপোর্টার, বীরগঞ্জ (দিনাজপুর)
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে এক যৌথ অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়া এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্প এবং বীরগঞ্জ থানা পুলিশ।

অভিযান চলাকালে এলাকার একটি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৮টি বান্ডিলে থাকা মোট ৫৬ কেজি গাঁজা উদ্ধার করেন আভিযানিক দলের সদস্যরা।

ঘটনাস্থল থেকেই তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিরা হলেন শিবরামপুরের সহিদুল্যার ছেলে ওসমান গনি, নবী হোসেনের ছেলে সাকিব ইসলাম এবং মৃত গফুরের ছেলে আইনুল হক।

র‌্যাব ও পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের প্রাদুর্ভাব কমাতে এই ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে বলে যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং সামনের দিনগুলোতেও এই তৎপরতা চালানো হবে।


এরকম আরও সংবাদ