রংপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর জেলার কোতয়ালী থানার চন্দনপাট ইউনিয়নের সাহাবাজপুর এলাকার লাহিড়ীর হাট বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রংপুর-বদরগঞ্জ সড়কের পাশে বিসমিল্লাহ স্টোরের সামনে থেকে ৬৮০০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দিনাজপুর জেলার পার্বতীপুর থানার নতুন বাজার এলাকার পারভেজ হোসেন (৩৩) ও মোঃ আসিফ (৩৫)।
র্যাব জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর মিডিয়া শাখা।