• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
দেবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত, প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান রিপন ডোমারে এতিম ও অসহায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২ পরিবারের মাঝে পানি সম্পদ প্রতিমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ মিঠাপুকুরের দস্যুতা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেফতার সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছানোর প্রত্যয়, আইজিপির বগুড়া সফর ঘিরে নতুন উদ্দীপনা ডোমারে ট্রাক ও মিথিলা পরিবহনের সংঘর্ষে চালকসহ দুজনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাগলাপীরে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সূচনা: ডিজিটাল সেবায় গুরুত্বারোপ

রংপুরে দুই শিশু হত্যায় মূল আসামি গাজীপুরে গ্রেফতার

রফিকুল ইসলাম সাবুল, সিনিয়র রিপোর্টার (ক্রাইম), রংপুর
শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

রংপুরের গংগাচড়া উপজেলায় দুই শিশু রোমান (০৮) ও মারুফকে (০৬) হত্যার পর বালিতে চাপা দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় মূল আসামি মো. মনু মিয়াকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল ১৫ আগস্ট, ২০২৫ তারিখে গাজীপুরে এক যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১৩ এবং র‍্যাব-১ এর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। মনু মিয়া গংগাচড়া থানার সিটপাইকান (আলমবিদিতর) গ্রামের বাসিন্দা।

গত ০৫/০৮/২০২৫ তারিখে রোমান ও মারুফ বাড়ির বাইরে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরে দুপুর ১.৪০ ঘটিকায় ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় ঘাঘট নদী সংলগ্ন বালুর পয়েন্ট থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহে আঘাতের চিহ্ন ছিল।

 

এই ঘটনায় রোমানের বাবা বাদী হয়ে ০৭/০৮/২০২৫ তারিখে গংগাচড়া থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১২/২৬১) দায়ের করেন। ঘটনাটি স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

 

পরে র‍্যাব এই মামলার তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মনু মিয়াকে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category