• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
গ্রেপ্তারের ভয়ে মুসল্লিদের সিজদায় রেখে পালালেন ইমাম পুলিশ প্রশাসনে বড় রদবদল, এক আদেশে ১২ শীর্ষ কর্মকর্তার একযোগে বদলি ঠাকুরগাঁওয়ে র‍্যাবের অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ বীরগঞ্জে মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হাশেম গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার হারিয়ে যাচ্ছে শিল্পী পাখি বাবুই, করতোয়া তীরের কিচিরমিচিরে লুকিয়ে থাকা এক বুক আর্তি সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে: গণমাধ্যমকে প্রধানমন্ত্রী গংগাচড়ার বেতগাড়ী একরামিয়া ফাজিল মাদরাসার নতুন সভাপতি সহিদুল ইসলাম ও বিদ্যোৎসাহী প্রতিনিধি আহসান হাবিব বেতগাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বেতগাড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত শব্দের অন্তরাল থেকে আলোর অভিযাত্রা : কবি পারুল আক্তার পান্নার কাব্যভুবন

মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা, বৃহস্পতিবার থেকে কার্যকর

সংবাদদাতা:
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

পারিবারিক বিরোধ, পিতা-মাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, যৌতুকসহ আটটি আইনে মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা বিধান কার্যকর হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জসহ দেশের ১২ জেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

পাইলট প্রকল্প হিসেবে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী ও রাঙ্গামাটি জেলায় এই কার্যক্রম শুরু হচ্ছে।

এর মধ্য দিয়ে বিচার ব্যবস্থায় নব অধ্যায়ের সূচনা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


More News Of This Category